ইনজুরির কারণে আগামীকাল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। পিঠে ইনজুরির কারণে টেস্ট র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষে থাকা এই বোলার পুরো আসরই মিস করছেন বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আকর্ষণী এ টি-টোয়েন্টি লীগে তাকে দল ভুক্ত করেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
লোয়ার-ব্যাক ইনজুরির কারণে আগামী তিন মাস রাবাদা খেলতে পারবেন না- জানিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। নিজ মাঠে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় করা সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাবাদা।
২২ বছর বয়সী রাবাদা স্বল্প সময়ের ক্যারিয়ারেই বিশ্ব ক্রিকেটের শীর্ষ স্থান দখল করেছেন। তবে তার কাজের চাপ এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
