খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে ফখরুল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৭:৪৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে যান। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, দলীয় প্রধানের চিকিৎসা, স্বাস্থ্য, মেডিক্যাল বোর্ড নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গাজীপুর, খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের আলোচনা করতে পারেন। 
 
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরে সাজায় রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই