বিএনপি আর দুর্নীতি সমার্থক শব্দ: ওবায়দুল কাদের

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২১:৩৫
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া কারাগারে আছেন আদালতের নির্দেশে। তার মুক্তি পাওয়ার বিষয়টি আদালাতের এখতিয়ার। এবিষয়ে সরকারের কোন হস্তক্ষেপ করছেনা। বিএনপি আর দুর্নীতি সমার্থক শব্দ। তারা তাদের গঠনতন্ত্রের ৭ ধারা রাতের আঁধারে বাদ দিয়েছেন। কারণ ৭ ধারায় বলা ছিল কোন দুর্নীতিবাজ দলের এমপি বা দলের কোন নেতা হতে পাবেন না। খালেদা  জিয়ার  সাজা হওয়ার ১০দিন আগে তারা ৭ ধারা গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে। বর্তমানে যাকে দলের শীর্ষ পদে বসিয়েছে তিনিও সাজাপ্রাপ্ত আসামি।
 
মন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল। তারা সামরিক শাসন জারি করে, সামরিক শাসক থাকা অবস্থায় দল গঠন করেছেন তার পর রাজনীতির নামাবলি গায়ে জড়িয়েছেন। তাদের ক্ষমতার উৎস হলো বন্দুকের নল।
 
তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস। মাটি ও মানুষই আওয়ামী লীগের শক্তি। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী মহাসড়কের রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রসঙ্গে বলেন, আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে প্রথম ফেসের কাজ শেষ হবে এবং দ্বিতীয় ফেসের কাজ আগমী জুন মাসে শেষ হলে তখন প্রধানমন্ত্রী উদ্বোধন করা হবে বলে আশা করছেন।
 
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের আধীন ২০ ইসিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার, জেলা প্রসাশক মনোজ কুমার রায়,  অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য শিং, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।
 
ইত্তেফাক/আরকেজি