মালিতে বন্দুক হামলায় শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১২:১৪
 
মালির উত্তরাঞ্চলে শুক্রবার জঙ্গিদের এক বন্দুক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক সদস্য নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ দেশটিতে শান্তিরক্ষী মিশনের ওপর এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে থাকা জাতিসংঘ মিশন এ কথা জানায়।
 
জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সন্ধ্যা সাতটায় দুই বন্দুকধারী গাও সিটিতে এমআইএনইউএসএমএ’র একটি গাড়িতে হামলা চালায়।’
 
বিবৃতিতে আরো বলা হয়, মালির উত্তরাঞ্চলীয় প্রধান নগরী গাও’র একটি হাসপাতালে নেয়ার পথে হামলার শিকার হওয়া ওই শান্তিরক্ষী মারা যায়।
 
মালি জাতিসংঘের অধিক ঝুঁকিপূর্ণ মিশনগুলোর অন্যতম। ২০১৩ সাল থেকে দেশটিতে বিভিন্ন হামলায় দেড়শ’র বেশী শান্তিরক্ষী নিহত হয়েছে। খবর এএফপি’র।
 

ইত্তেফাক/এএম