গাজা সীমান্তের কাছে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় সেনাদের গুলিতে গুরুতর আহত ফিলিস্তিনি এক সাংবাদিক মারা গেছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় আরো জানায়, শুক্রবার সংঘর্ষের সময় গাজা ভিত্তিক আইন মিডিয়া সংস্থার ফটো সাংবাদিক ইয়াসের মুর্তোজা গুলিবিদ্ধ হন। এছাড়া মন্ত্রণালয় আরো এক ব্যক্তির মৃত্যুর কথাও জানিয়েছে। এই নিয়ে শুক্রবারের ওই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়াল। এএফপি।
ইত্তেফাক/সেতু
