গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:১২
বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণকালে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বোনোকে পুলিশ আটক করেছে।
 
আজ শনিবার দুপুরে শহরের মোহাম্মদপাড়া এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত লিফলেট বিতরেণর সময় পুলিশ তাকে আটক করে।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই