রাউজানে ভেজাল ও দূষণ বিরোধী অভিযানে ইজি ফুডস বেকারি অ্যান্ড প্রোডাক্টস সিলগালা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার রমজান আলী হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা জানান, একটি নিরাপদ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে যা যা থাকার দরকার তার কিছুই নেই-আছে শিশু শ্রমিক, ময়লা আবর্জনা, প্রচণ্ড দুর্গন্ধ আর নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। এসব কারণে ইজি ফুডস বেকারি অ্যান্ড প্রোডাক্টসকে সিলগালা করে জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
