কাস্টিং কাউচের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তেলেগু অভিনেত্রীর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:১৯
কাস্টিং কাউচের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন তেলুগু ছবির অভিনেত্রী শ্রী রেড্ডি। তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্সের সামনে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে রাস্তায় বসেন তিনি। পরে অবশ্য পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়।
 
হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলসে এক পরিচিত অভিনেত্রীকে এভাবে বসে থাকতে দেখে হইচই পড়ে যায়।
 
শ্রী বলেন, ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে উঠতি অভিনেত্রীদের কাছ থেকে অন্যায় সুবিধে নিচ্ছেন প্রযোজক, পরিচালকরা। অথচ সব জেনেশুনেও নির্বিকার চেম্বার অফ কমার্স আর তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই এভাবেই তার প্রতিবাদ।
 
শ্রী রেড্ডি এর আগে নিজের সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগ করেন, তেলুগু ছবির কয়েকজন নামী প্রযোজক, পরিচালক ও অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছেন। যারা উঠতি অভিনেত্রীদের থেকে এ ধরনের অন্যায় সুবিধে নেন তাদের নাম ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি।
 
ইত্তেফাক/রেজা