উপজেলায় চাচার বদলী পরীক্ষা দেয়া সময় ভাতিজা মোসাদ্দেকুল ইসলামকে আটক করা হয়েছে। সে উত্তর শ্রীপুর ছাতিনামারী গ্রামের আলীর ছেলে গাইবান্ধা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
শনিবার চলমান এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে বেলকা ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজী ২য় পত্রে চন্ডিপুর এফহক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থী চাচা আজিজুর রহমানের (মিস্টু) পরিবর্তে ভাতিজা মোসাদ্দেকুল ইসলাম বদলী পরীক্ষা দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৬নং কক্ষে তল্লাশি চালিয়ে রেজিস্ট্রেশন ও প্রবেশ পত্রের ছবি গড়মিল পাওয়ায় তাকে আটক করে পুলিশে দেয়।
কেন্দ্র সচিব অধ্যক্ষ দিদারুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া জানান, সে অমার্জনীয় অপরাধ করায় তাকে পুলিশে দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
