মুম্বাই ইন্ডিয়ানসের জন্য দোয়া চাইলেন মুস্তাফিজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২০:১৮
মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে আইপিএল এর একাদশ আসর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। স্টার স্পোর্টস ও চ্যানেল নাইনে দেখা যাবে খেলাটি। 
 
এবার আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তাই নিজ দলের পক্ষে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি। নিজের আজ শনিবার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ লিখেছেন, আজ ম্যাচের দিন। আপনার প্রার্থনায় আমাকে ও মুম্বাই ইন্ডিয়ান্সকে রাখবেন। 
 
ইত্তেফাক/কেআই