‘আমি একজন কর্মজীবী স্ত্রী হতে চাই’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২১:০৫
অবশেষে বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। যদিও এ নিয়ে গতবছর থেকে অনেক কানাঘুষা চলছে বলিউড পাড়ায়। তবে দীপিকা বা রণবীর কেউই এ নিয়ে সরাসরি কথা বলেননি। বরং দীপিকা যেন এ বিষয়ে ‘না’ বলতে বলতে হাঁপিয়ে উঠেছিলেন। তবে শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধছেন বলিউডের আলোচিত জুটি দীপিকা ও রণবীর সিং। 
 
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ের পরে তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। যেমন চলছে চলবে। ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন তো আসবেই। তবে কাজর জায়গায় আমি আগের মতোই থাকবো। আমি একজন কর্মজীবী স্ত্রী হতে চাই। বিয়ের পর কাজ কমিয়ে দেবো বা সংসার নিয়ে ব্যস্ত থাকবো এমনটা নয়।’
 
ইত্তেফাক/রেজা