জার্মানিতে পথচারীদের উপর ভ্যান, নিহত ২

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:১১
 
এবার জার্মানিতে পথচারীদের উপর ভ্যান তুলে দিল এক চালক।  স্থানীয় পুলিশ বলেছে, এই ঘটনায় ২ জন নিহত এবং ২০জন আহত হয়েছে। গতকাল শনিবার জার্মানির মুনস্টার শহরে এই ঘটনা ঘটে।
 
মুনস্টার শহরের পুলিশ প্রধান টুইটারে এক বার্তায় জানিয়েছেন, এই হত্যাকাণ্ড চালানোর পর চালক আত্মহত্যা করেছে। জার্মান সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটা সন্ত্রাসী হামলা। তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
IMG0
 
ইউরোপের দেশসমূহে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভারি অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালানো কঠিন হয়ে পড়লে সহজতর উপায় হিসেবে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার মাধ্যমে হামলা করছে সন্ত্রাসীরা। যার কারণে ইউরোপজুড়ে গত এক বছরে সংগঠিত সন্ত্রাসী হামলার মধ্যে গাড়ি হামলাই হয়েছে সবচেয়ে বেশি।-সিএনএন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ