খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের সারসংক্ষেপ দাখিল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৩:২০
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে করা আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে দুদক। আজ রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই সারসংক্ষেপ দাখিল করা হয়। দুদক কৌসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
 
গত মার্চ মাসে আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়। আপিলের সার সংক্ষেপে জামিন বাতিলের পক্ষে আইনগত যুক্তি তুলে ধরা হয়েছে।
 
গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেয়। পরে এই জামিন স্থগিত করে দেয় আপিল বিভাগ।
 
ইত্তেফাক/কেকে