ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় দিয়ে শুরু করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। শুরুতে ব্যাট করে পাঞ্জাব সাত উইকেটে ১৬৬ রান করে। জবাবে ৭ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
গৌতম গম্ভীরের হাফসেঞ্চুরিতে ১৬৬ রান করে দিল্লি। গম্ভীর ৪২ বল থেকে ৫টি চার ও একটি ছক্কার মারে করেন ৫৫ রান। এছাড়া রিশাব পান্ত করেন ২৮ ও রিশাব পান্ত অপরাজিত ২৭ রান করেন। পাঞ্জাবের পক্ষে মোহিত শর্মা ও মুজিব উর রহমান দুটি করে উইকেট নেন।
জবাবে লোকেশ রাহুলে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে পাঞ্জাব। ১৬ বল থেকে ছয়টি চার চারটি ছক্কায় ৫১ রান করেন। এছাড়া কারুন নাইর ৩৩ বল থেকে পাঁচটি চার ও দুটি ছক্কার মারে করেন ৫০ রান।
দিনের অপর ম্যাচে রাত সাড়ে ৮টা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
ইত্তেফাক/কেআই
