সারের জন্য কৃষককে আর জীবন দিতে হয় না: পলক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৪৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপির সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। এখন আর জীবন দিতে হয় না। কৃষকরা বিনামূল্য সার পায়, বীজ পায়। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের সব সুযোগ তৈরি করে দিয়েছেন, এ জন্য এদেশে কৃষি জমি কমলেও ধান উৎপাদন বাড়ছে।
 
তিনি রবিবার বেলা ১১টায় সিংড়া উপজেলা কোর্টমাঠ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি