পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির একটি গুড়ের গুদামে শনিবার ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত দুই জনের মৃত্যু ও অপর আট জন আহত হয়েছে। দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
নগরীর জ্যেষ্ঠ পুলিশ সুপারিন্টেনডেন্ট শিরাজ নাজির বলেন, করাচির শিরিন জিন্নাহ কলোনির কাছে একটি প্রাইভেট কোম্পানির গুড় মজুতকারী গুদামে এই বিস্ফোরণ ঘটে। জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণে কয়েক হাজার লিটার তরলীকৃত গুড় ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে।
পুলিশ এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করছে। কর্মকর্তারা জানান, আহতদের সিভিল হসপিটাল করাচিতে পাঠানো হয়েছে। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
