মিয়ানমারে ভূমিকম্প

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৪:৪৫
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালে এলাকায় সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 
ভূমিকম্পটি স্থানীয় সময় মধ্যরাতের পরপরই আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিঙ্গু থেকে ৯.৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।
 
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/কেকে