ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ২০ সদস্যের প্রতিনিধি দল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:১৭
 
সরকারের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানান।
 
এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে কোটা সংস্কারের আন্দোলন। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। সকালে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও দুপুরের পরপরই শাহবাগ এলাকা হয়ে উঠেছে উত্তপ্ত।
 

ইত্তেফাক/এএম