থেরাপ এর উদ্যোগে ‘ডিজিটাল ডকুমেন্টেশন ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রাওয়া ক্লাবে হয় দ্বিতীয় বার্ষিক কনফারেন্স। প্রায় ৬০টি প্রতিবন্ধীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ২৫০ জন কনফারেন্সটিতে অংশগ্রহণ করে।
এই কনফারেন্সে যারা অংশগ্রহণ করেন, তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল ডকুমেন্টেশন এর গুরুত্ব এবং কিভাবে ডিজিটাল ডকুমেন্টেশন ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় সেই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। এই কনফারেন্সে থেরাপ এর সিইওসহ আমেরিকা থেকে আগত অভিজ্ঞ প্রতিনিধিগন এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকেও অনেকে বক্তব্য রাখেন।
থেরাপ একটি অনলাইন ডকুমেন্টেশন সফটওয়্যার যেটি প্রতিবন্ধীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। থেরাপ আমেরিকাতে জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে সরকারি এবং বেসরকারি প্রতিবন্ধীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে। এছাড়াও থেরাপ বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সে প্রতিবন্ধী শিশুদের তথ্য সংগ্রহ এবং শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ স্কুলগুলোতে ব্যবহৃত হচ্ছে।
থেরাপ সফটওয়্যারটির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা পরিকল্পনা এবং বিভিন্ন প্রশিক্ষণের যেমন, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্পিচ থেরাপি, ফিজিক্যাল থেরাপি ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও থেরাপ সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ করা সম্ভব যা কাগজের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে এবং প্রতিষ্ঠানগুলোর সেবা ও শিক্ষার মান উন্নত করতে সাহায্য করবে।
ইত্তেফাক/কেআই
