নুসরাত খুনিদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৭

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের হাসপাতাল রোড সড়কের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিবন্ধক

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মো. নজরুল ইসলাম, জেলা কমিটির সদস্য অ্যাড. মোঃ নাসির, জেলা কমিটির সদস্য শামসুল আলম, জেলা নারী মুক্তি সংসদের সহ-সভাপতি রোকেয়া রহমান, জেলা যুব মৈত্রীর নেতা শরীফ আহমেদ খান ও জেলা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মুহয়ী শারদ প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা ছাড়া জেলা নারী মুক্তি সংসদ, জেলা যুবমৈত্রী, ছাত্রমৈত্রীর সদস্যরা ও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

ইত্তেফাক/এমআরএম