হিমাচলে স্কুল বাস পাহাড়ের ঢালে পড়ে ২৪ শিক্ষার্থীসহ নিহত ২৭

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৮:৪০
 
ভারতের হিমাচল প্রদেশের উত্তরাঞ্চলের পাহাড়ী এলাকায় একটি স্কুল বাস সড়কের পাশে ছিটকে পড়ে ২৪ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১০ বছরের নীচে।
 
স্থানীয় গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক জানিয়েছেন।
 
ইত্তেফাক/এএম