ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আকাশ আহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪০

ফটিকছড়ির দৈনিক আজাদীর প্রতিনিধি সোলেমান আকাশের উপর হামলা চালিয়েছে মুখোশ পড়া দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাজার  সংলগ্ন বাড়ি ফেরার পথে ৮/৯ জন সশস্ত্র  দুর্বৃত্ত তার উপর  হামলা চালায়।

সাংবাদিক আকাশ জানান, দুর্বৃত্তরা ছিল মুখোশধারী। তাকে দেখেই হামলা করে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। তারপর এলোপাথাড়ি মারধর শুরু করে। হামলার সময় তার চিৎকারে বাজার ফেরত অন্য পথচারীদের দেখে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে  গুরুতর আঘাত করা হয়েছে । আঘাতে হাত,  বাম পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ইমরুলের জন্য আফসোস সাবেকদের

চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শীলাব্রত বড়ুয়া বলেন,  ফটিকছড়ি থেকে গুরুতর আহত আজাদীর সাংবাদিক আকাশকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে।  বাম পা ভেঙে গেছে।

প্রসঙ্গত, আকাশ ফটিকছড়িতে সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় গত বছর প্রভাবশালী মহলের ইশারায় আইসিটি অ্যাক্টের মামলায় আসামি করা হয় তাকে।  

এদিকে সাংবাদিক আকাশের উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  যুগ্ম মহাসচিব  মহসিন কাজীসহ সাংবাদিক

ইত্তেফাক/এমআরএম