ইয়াবা পাচারের দায়ে ২ রোহিঙ্গাকে ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২১:০৬
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলো- মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইনুছের ছেলে মো. ইউসূফ।
 
কক্সবাজার যুগ্ম দায়রা জজ (প্রথম) এর পিপি আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ আটকের পর বিজিবি বাদি হয়ে মামলা করে। ওই মামলায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে সাজা দেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি