ভারতে পার্লামেন্ট অচল করার প্রতিবাদে অনশনে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বৃহস্পতিবার এমপিদের সঙ্গে অনশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি সভাপতি অমিত শাহও এই প্রতিবাদে অংশ নেবেন। তবে তিনি কর্নাটকে অংশ নেবেন। সেখানে বিধানসভা নির্বাচনের প্রচারণা চলছে।
বিজেপি পার্লামেন্ট অচল করার জন্য কংগ্রেস এবং সোনিয়া গান্ধীকে দায়ী করেছে। এক বিজেপি নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী অফিস করবেন। তবে কিছু খাবেন না। গত সপ্তাহে বিজেপি অনশন কর্মসূচির কথা ঘোষণা করে। গতকাল প্রধানমন্ত্রী মোদীর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মহাত্মা গান্ধীর সমাধিসৌধে কংগ্রেসের অনশনে নেতৃত্ব দেন। সাম্প্রদায়িক সহিংসতা এবং দলিত বিক্ষোভে সরকারের ব্যর্থতা দাবি করে এই অনশন কর্মসূচি পালন করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ
