মিয়ানমারে সাত সেনা সদস্যের দশ বছর করে কারাদণ্ড

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১১:৪৯
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে সাত সেনা সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক পেইজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
 
গত বছরের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যের ইনদিন গ্রামে দশজন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয় এবং একসঙ্গে মাটি চাপা দেওয়া হয়। এই তথ্য উদঘাটন করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক যাদেরকে পরে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। -রয়টার্স
 
ইত্তেফাক/মোস্তাফিজ