মেহেরপুরে ট্রাকচাপায় অফতাব আলী (৫৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার সময় সদর উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অফতাব আলী দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ছিলেন। তিনি মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
আরো পড়ুন : থেমে গেল রোনালদোর চ্যাম্পিয়নস লিগ যাত্রা, স্বপ্নভঙ্গ জুভেন্টাসের
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, অফতাব আলী সকাল স্কুলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা গেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ইত্তেফাক/ইউবি
