কক্সবাজারের কুতুপালংয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াট আয়ে। তিনি উখিয়ায় কুতুপালং ক্যাম্পে যাবার সময় রাস্তায় বিক্ষোভ করার চেষ্টা করে রোহিঙ্গারা। যদিও তাদের বাধা দিয়ে থামিয়ে দেয় পুলিশ।
শরণার্থী শিবিরে কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে কথা বলেন মিয়ানমারের মন্ত্রী। সেখানেও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে তাদের ফিরিয়ে নিয়ে যাবার কথা বলেন তিনি। এতে শরণার্থীদেরও বিক্ষুব্ধ হতে দেখা যায়। এসময় তারা বলতে থাকেন, ‘আমাদের নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে পাঠিয়ে দিয়েছে।’
IMG0
বাঙালি নয় রোহিঙ্গা পরিচয়ে মিয়ানমারে ফিরে যেতে চায় শরণার্থীরা। মিয়ানমারের মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সরকারের কোনো মন্ত্রী বা এমপিকে দেখা যায়নি। তবে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
ইত্তেফাক/সেতু
