‘ওরা থাকে ওধারে’ শুরু পহেলা বৈশাখে

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৪:৫৮
১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ওরা থাকে ওধারে’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি। 
 
এটি রচনা করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন হাবীব মাসুদ ও ফিরোজ কবীর ডলার। 
 
অভিনয় করেছেন পুনম জুঁই, সুদীপ, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তিষ্ণা সরকার, চান্দা মেহজাবিন, শারমিন আঁখি, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সায়ীদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ণ, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী ও সাইফ চন্দন। 
 
ইত্তেফাক/রেজা