বলিভিয়ায় খনিতে ডিনামাইট বিস্ফোরণে নিহত ৭

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৩:০৩
 
বলিভিয়ার পশ্চিমাঞ্চলের হুয়ানুনির একটি খনিতে ডিনামাইট বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
 
এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আজ সকালে হুয়ানুনির ওই খনিতে শ্রমিকরা কাজে যোগ দেয়ার জন্য প্রবেশ সময় এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত ও আরো অনেক আহত হয়েছেন। আহতদের ওরুরু নগরীর হাসপাতালে পাঠানো হয়েছে।’ 
 
সরকার এ ঘটনা তদন্তে হুয়ানুনিতে দুটি তদন্ত দল পাঠিয়েছে।
IMG0
 
রোমেরো বলেন, ‘এটর্নি জেনারেল এ তদন্ত কাজে সহায়তা করতে লোক পাঠিয়েছেন। এর পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক দলও কাজ করবে। আমরা এখনো এ ঘটনার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ