ওআইসিকে চিঠি দেবে বিএনপি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২১:০৮
আগামী ৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে রোহিঙ্গা-সংকট মোকাবিলায় আরও সক্রিয় হতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) অনুরোধ জানিয়ে চিঠি দিবে বিএনপি। 
 
জানা গেছে, ইতিমধ্যে চিঠির খসড়া তৈরির কাজ চলছে। শিগগিরই ওআইসির ৫৭টি দেশকে এই চিঠি পাঠানো হবে। চিঠিতে রোহিঙ্গা ইস্যুটি প্রধান হলেও এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সবশেষ বিবরণ থাকবে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবারণ, তার বিরুদ্ধে থাকা মামলা আর জামিন সম্পর্কে যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হবে চিঠিতে। সম্প্রতি কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বিএনপির পাঠানো চিঠিতেও এসব বিষয় রয়েছে। আগামী ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সম্মেলন শুরুর আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব দেশের কাছে চিঠিটি পাঠাবেন।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কূটনৈতিক উইংয়ের সদস্য ইনাম আহমেদ চৌধুরী জানান, রোহিঙ্গা-সংকট সমাধানের জন্য আরও বেশি সক্রিয় হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো আমরা।
 
ইত্তেফাক/এমআই