দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনা বাংলার উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎসহ সকল সেক্টরেই তিনি উন্নয়ন করে যাচ্ছেন। তাই বাংলার মানুষের কাছে নৌকা এখন উন্নয়নের একমাত্র প্রতীক।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৫শ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবু তাহেরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমদ তিতাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, শাজাহান প্রধান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, যুবলীগ নেতা রাজীবুল আলম, আওয়ামী লীগ নেত্রী আমেনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবু, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শিশির, আওয়ামী লীগ নেতা এনায়েত আলী মাঝি, জমসেদ বেপারী, সালাউদ্দিন বেপারী, শাজাহান প্রধান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
