বিডিনগের অষ্টম সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৫:২৮
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হবে অষ্টম বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
 
সম্মেলনে এক দিন বিডিনগ সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য রাউটিং এবং ভার্চুয়ালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।
 
এবারের আয়োজনের সহ-আয়োজক হিসাবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। আয়োজনের সহযোগিতায় আছে আইসিটি ডিভিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
 
সম্মেলনের রেজিস্ট্রেশন ও প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org/bdnog8 ওয়েবসাইটে।
 
ইত্তেফাক/এসএস