লোকাল ট্রেন স্টেশনে আলিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:৩২
মুম্বাইয়ের লোকাল ট্রেন ধরেই সাধারণের মতোই নাকি যাতায়াত করছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর পাঁচ জন সাধারণ মানুষের মতো ভিড়ের মধ্যেই স্টেশনে বসে থাকতে দেখা গেছে আলিয়াকে। পরনে লাল টি-শার্ট ও নীল জিন্স এবং মাথায় হিজাব পরে স্টেশনে বসে থাকতে দেখা গেছে তাকে।
 
আসলে এসবই জোয়া আখতারের আগামী ছবি ‘গালি বয়’ এর শ্যুটিং এর জন্য। সিওন রেল স্টেশনে ভিড়ের মধ্যেই শ্যুটিং করছিলেন আলিয়া। সেখানেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তিনি।
 
তবে শুধু আলিয়া কেন রণবীর সিংকেও মুম্বাইয়ের গোড়েগাঁও রেলস্টেশনে শ্যুটিং করতে দেখা গেছে। রণবীরের পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট ও নীল জ্যাকেট। 
 
ইত্তেফাক/রেজা