হোমসে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১০:৫৩
সিরিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরিয় সরকারের বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র
 
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
IMG0
 
এদিকে এ হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা জোটের কোনো অভিযান চলছে না।
 
ইত্তেফাক/মোস্তাফিজ