সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৫:৩৯
সিটি ব্যাংক সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড মেম্বাররা ০% হারে ‘ফ্লেক্সিবাই’ কিস্তিতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের নিজস্ব আউটলেট থেকে টিকিট কিনতে পারবেন।
 
সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার বাংলাদেশ টিএমওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব মার্চেন্ট বিজনেস আরিফুর রহমান এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রিফাত কাদের সহউভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/রেজা