আকাশ নিবিরের লেখা ও সুরে 'এলোরে এলো বৈশাখ' শিরোনামের গানটি পহেলা বৈশাখে প্রকাশ হয়েছে। কণ্ঠশিল্পী শাহাজাহান সোহাগের কণ্ঠে গানটির মিউজিক পরিচালনা করেছেন ডালিম মাহমুদ ও আলী আকতার রুনু। গানটি ইতিমধ্যে ডিটিভি এইচ.ডি’র ইউটিউব চ্যানেলের ব্যানারে বৈশাখের দিন থেকে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, শাহাজাহান সোহাগ ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ খ্যাত লুৎফর হাসানের সুরে প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী ছোট’এর মাধ্যমে গানের জগতে পা রাখেন। এরপর নজরুল, রবীন্দ্র সংগীতসহ প্রায় ১৫০ গানের সাথে কাজ করেন।
ইত্তেফাক/রেজা
