রোহিঙ্গা ইস্যুকে জি-সেভেন সম্মেলনে তুলবে কানাডা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৯:৩০
 
আসন্ন জি-সেভেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও ভেনিজুয়েলায় গণতান্ত্রিক পদ্ধতিতে ধস নামার বিষয়টি আলোচ্য সূচিতে আনতে কাজ করছে কানাডা।
 
কানাডার প্রধান সম্মেলন আয়োজক পিটার বোয়েহম বলেন, সিরিয়া, ইউক্রেন ও ইরানের মতো এই ইস্যুগুলো জি-সেভেনের ‘দীর্ঘমেয়াদী’ আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুগুলোর সঙ্গে যোগ করা হচ্ছে।
 
কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি’র খবরে বলা হয়েছে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, কানাডা বিশেষ দূত বব রে’র প্রতিবেদনের সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য জি-সেভেনকে ব্যবহার করতে চাই। বব রে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
 
জি-সেভেন সম্মেলনে কানাডা ছাড়াও ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ