কলারোয়ায় বজ্রপাতে বিল্লাল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন ওই গ্রামের দুখী সরদারের ছেলে।
চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ভোরে পটল ক্ষেতে কাজ করছিলেন বিল্লাল। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেআই
