আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, তারেক রহমান এতিমের টাকাসহ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পাচার করেছে। এখন সেখানে বসে পাচারের টাকায় বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে।
আজ বুধবার গল্লামারী স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, জামায়াত ’৭১-এর মতো এখনো মা-বোনদের বিভিন্নভাবে হেনস্থা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার ষড়যন্ত্র করছে। এ সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে তিনি নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন। বাসস।
ইত্তেফাক/এমআই
