জুনে বাংলাদেশে আসছেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:১০
দ্বি-পাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যের ব্যাপারে আরো কার্যকরী আলোচনার জন্য আগামী জুন মাসে বাংলাদেশে সফর করবেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পাঠানো একটি আমন্ত্রণপত্র নিয়ে বুধবার তার নয়াদিল্লীর কার্যালয়ে দেখা করেন রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। 
 
এসময় আমন্ত্রণ গ্রহণ করে আগামী জুনে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন প্রভু। তিনি বলেন, ‘বাণিজ্য ও  দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। তবুও এ পরিস্থিতির আরো উন্নয়ন দরকার।’ এছাড়া বাংলাদেশের অনগ্রসর অঞ্চলে সরকারের দারিদ্র দূরীকরণ কর্মসূচী ও প্রকল্পগুলো পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রভু। 
 
ইত্তেফাক/সেতু