খালেদা জিয়ার বাসার পুলিশ প্রটোকল প্রত্যাহার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:৪৮
কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় নিরাপত্তার স্বার্থে নিয়োজিত পুলিশ প্রটোকল তুলে নেয়া হয়েছে। 
 
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বেগম জিয়ার গুলশানের ওই বাসা থেকে দায়িত্বরত ৪ পুলিশকে সরিয়ে নিতে দেখা যায়। এদের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল। 
 
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, এটি ডিপ্লোমেটিক এরিয়া। সেখান থেকে কেন পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে আমার জানা নেই। পরবর্তীতে আবারও নিরাপত্তার স্বার্থে বেগম জিয়ার বাসায় পুলিশ প্রটোকল দেয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ঊর্ধ্বতনমহল জানেন।
 
ইত্তেফাক/ইউবি