৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও ইউরোপ সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২২:২১
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দার্ন এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই ইউরোপ সফরে গেলেন তিনি। সোমবার থেকে শুরু হওয়া এই সফরে ফ্রান্স এবং বার্লিন ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি। 
 
গত অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী  নির্বাচিত হন লেবার পার্টির এই ৩৭ বছর বয়সী নেত্রী। জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তারপর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি।
IMG0
প্যারিসে আর্দার্ন নিজেই বলেছেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতোই না। এখন পায়ে ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’
IMG1
সাক্ষাৎকার দেয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন আর্দার্ন। তার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেন, ‘কিছুদিন পর হয়তো খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধে দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোনো অসুবিধে না হয়, সে বিষয়ে আমি সচেতন।’ জুন মাসে ছ’সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। এনবিসি নিউজ।
 
ইত্তেফাক/সেতু