আজ ২০ দলীয় জোটের বৈঠক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০০:১৭

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক হবে আজ বৃহস্পতিবার। রাত ৮টায় গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

খালেদা জিয়ার কারামুক্তি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একসঙ্গে প্রচারণা চালানো নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যায়।

ইত্তেফাক/নূহু