যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমিকে চাকরিচ্যুত করা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।
গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, রুশ তদন্ত ইস্যুতে তিনি কোমিকে বরখাস্ত করেননি। অথচ গত বছর যখন তিনি কোমিকে চাকরিচ্যুত করেন তখন বলেছিলেন রুশ তদন্তের কথা।
তবে কোমি বলেছেন, প্রেসিডেন্টের কোনো কথাই সত্য নয়। তিনি বলেন, তাকে গত বছরের মে মাসে কী জন্য বরখাস্ত করা হয়েছে তা তিনি আজও জানেন না।-রয়টার্স।
ইত্তেফাক/মোস্তাফিজ
