ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির রফিকের ছেলে মো. মহি উদ্দিন রাশেদ (৩৫) সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় বিরিঞ্চি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাশেদের মৃত্যুর খবর পেয়ে তার মা কুলফুরের নেছা বার বার জ্ঞান হারানোর কারণে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা রফিকুল ইসলাম মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। তিনি বলেন, ছেলে হারাতে হবে জানলে কখনই বিদেশ পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি তিনি আকুল আবেদন জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাশেদ ২ বোন ১ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। মৃত্যকালে তিনি স্ত্রী শিখা মজুমদারসহ ৩ সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় বুধবার স্থানীয় সময় ভোরে সিলিন্ডার বিস্ফোরণে এক অগ্নিকাণ্ডে রাশেদসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তার মধ্যে ফেনী সদর উপজেলার উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির রফিকের ছেলে মো. মহি উদ্দিন রাশেদও নিহত হন।
ইত্তেফাক/আরকেজি
