কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল পাক্কার মাথা এলাকায় চাঁন মিয়া (৪২) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাকির হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। চাঁন মিয়া উপজেলার যশোদল আমাটি শিবপুরের মৃত মোতালিব মিয়ার ছেলে। তিনি এলাকায় কবিরাজি ছাড়াও কাঠমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বিপ্লব নামে এক সহযোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন চাঁন মিয়া। এ সময় পূর্ব বিরোধের জের ধরে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জাকির। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুশামা ইকবাল হায়াত বলেন, ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’টিও উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম
