সম্প্রতি দুই বাসের সংঘর্ষে নিহত হন রাজীব। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। জানা গেছে, তার দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালাতেন রাজীব। তার চলে যাওয়ার পর এখন পড়াশোনা নিয়ে সমস্যায় আছে পরিবার। রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্যবসায়ী এবং নায়ক অনন্ত জলিল। জন্মদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এদিকে মৃত রাজীবের খালা জানিয়েছেন, এতে তাদের আপত্তি নেই। তারা ঢাকায় অনন্ত জলিলের সঙ্গে দেখা করবেন। রাজধানীর যাত্রাবাড়ীতে তামিরুল মিল্লাত নামের একটি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে রাজীবের দুই ভাই মেহেদী হাসান (১৩) ও আবদুল্লাহ (১১)। তারা কোরআনে হাফেজ। মাদ্রাসার পাঠ চুকিয়ে হাসান সপ্তম শ্রেণিতে ও আবদুল্লাহ ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আগেই মারা গেছেন মা-বাবা। এবার হারালেন মাথার ওপর একমাত্র ছায়া ভাইকে।
ইত্তেফাক/মোস্তাফিজ
