ইরফান খানের হলিউড ছবি ‘পাজল’ এর ট্রেলার প্রকাশ

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:০০
জটিল রোগে আক্রান্ত ভারতীয় অভিনেতা ইরাফান খানের হলিউড ছবি ‘পাজল’ এর ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। ট্রেলারটি ইতিমধ্যেই সোশ্যাল ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয় হয়েছে। ছবিটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছেন ইরফানের অনুরাগীরা।
 
‘পাজল’ এ ইরফানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে স্কটিশ অভিনেত্রী কেলি ম্যাকডোনাল্ডকে। এক খ্রিষ্টান গৃহবধূর জীবনের গল্প। তার জন্মদিনে পাল্টে যায় জীবনের গতি। এক চ্যাম্পিয়ান পাজলারের সঙ্গে দেখা হয় তার। আর এই চরিত্রে অভিনয় করেছেন ইরফান। সব কিছু ঠিক থাকলে আগামি ১৩ জুলাই ছবিটি মুক্তি পাবে। 
 
 
 
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে এই মূহূর্তে বিদেশে চিকিত্সাধীন ইরফান। বন্ধ রয়েছে তার যাবতীয় সিনোমর শুটিং। 
 
ইত্তেফাক/রেজা