সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতে চান যিশু সেনগুপ্ত

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:২৪
ভারতীয় অভিনেতা যিশু সেনগুপ্ত বলেছেন, ‘যদি কোনো ক্রীড়াব্যক্তিত্বের বায়োপিকে চরিত্রে অভিনয় করার ব্যাপারটা আমি বেছে নিতে পারি, তা হলে সৌরভ গাঙ্গুলীর চরিত্রেই অভিনয় করতে চাইব।’
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ধারাভাষ্যের জন্য একটি বাংলা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যিশু। সেই ধারাভাষ্য দিতে গিয়েই তিনি সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তিনি নিজের এ ইচ্ছার কথা জানান।
 
এর পেছনের কারণ হিসেবে তিনি বলেন, প্রথম কারণ, আমরা দু’জনেই বাঙালি। আর দ্বিতীয় কারণ, সৌরভ সব সময়েই আমার পছন্দের ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন পয়লা নম্বরে। শুধু তা-ই নয়, ওঁকে আমি অনেক দিন ধরেই চিনি। খুব কাছ থেকে দেখেছি। সৌরভ যখন ইংলন্ডে গেল ১৯৯৬ সালে ভারতের প্রতিনিধিত্ব করতে, তখন নেট প্র্যাকটিসের সময়ে আমি বল করতাম ওঁর জন্য।
 
ইত্তেফাক/রেজা