বঙ্গবন্ধুর সমাধিতে ঝিকরগাছা যুবলীগের শ্রদ্ধা

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:৩১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। শনিবার দুপুরে যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এ সময় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, নবগঠিত ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, সাবেক দফতর সম্পাদক প্রভাষক শাহিন-উল কবির, ঝিকরগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক দত্ত, নবগঠিত কমিটির বিভিন্ন সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, শেখ ইমরানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ‘শপথ’ বাক্য পাঠ করান এমপি মনির।
 
ইত্তেফাক/আরকেজি